অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে নোয়াখালীতে সেলাই মেশিন বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদী।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের একটি হলরুমে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর সভাপতি লায়ন্স শাহাদাত হোসেন, ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর পরিচালক আকবর হোসেন সোহাগ, পরিচালক মো.হাসান এবং অ্যাডভোকেট কাজলসহ অন্যরা।
সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একটি সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই পোশাক তৈরি, কাপড় সেলাই ও বিভিন্ন ধরনের কাজ করে আয় করতে পারবেন। এতে তাদের পারিবারিক আয়ে অবদান রাখার পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেলাই মেশিন পাওয়া নারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের সহযোগিতা শুধু আর্থিক সহায়তা নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগও তৈরি করে। উপযুক্ত প্রশিক্ষণ ও কাজের পরিবেশ পেলে তারা সেলাইয়ের কাজের মাধ্যমে নিয়মিত আয় করতে পারবেন এবং পরিবারের ভরণপোষণে ভূমিকা রাখতে পারবেন।
লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর সদস্যরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করা সংগঠনটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা পরিবারের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেরাই আয় করতে পারবেন। এ লক্ষ্য সামনে রেখে সেলাই মেশিন বিতরণের মতো মানবিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
- নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি
- শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
- আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
- কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
- সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারী গৃহকর্মীকে বেত্রাঘাত
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
- ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
- ‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
- আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
- স্ট্রেস দূর করবে যে ৪ অভ্যাস
- `নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক`
- রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
- গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
- ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ
- জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস
- যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- সুপারিতে নতুন সম্ভাবনা, ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
- পাকিস্তানে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন

