উদ্যোক্তা দুই বান্ধবী নারীদের জন্যে নিয়ে এলো ‘ওলো সই’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
দুই বান্ধবী আলাদা আলাদা পণ্য নিয়ে ই-প্ল্যাটফর্মে কাজ করছিলেন। একজন ফাহমিদা আখতার, আরেকজন কাকলী তানভীর। যে যার মতো সাফল্যও পেয়েছেন। একসময় তারা সিদ্ধান্ত নেন দুইজনের পণ্য একসঙ্গে, এক নামে ব্রান্ডিং করবেন এবং একটি আউটলেট গড়ে তুলবেন। সেই স্বপ্ন পূরণে ২০২৩ এর ১ নভেম্বর ‘ওলো সই’ এর যাত্রা শুরু হয়।
ফাহমিদা আর কাকলীর যৌথ পরিশ্রমে অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘ওলো সই’। অর্জন করে নিয়েছে ক্রেতাদের আস্থা। তারা জানালেন, ১২ লাখ টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল তাদের যৌথ উদ্যোগ, যা বর্তমানে ৩০ লাখ টাকা মূলধনের ব্যবসায়ে রূপ নিয়েছে।
কথায় কথায় জানা গেলো তাদের সাফল্যযাত্রার গল্প। শুরু থেকেই কাকলী কাজ করছিলেন শাড়ি, কুর্তি, ব্যাগ ও গয়না নিয়ে। টানা সাত বছর ই প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্যের প্রচারণা ও বিক্রির কাজ করেছেন কাকলী। এই সময়ের মধ্যে যে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অর্জন করেছেন, তাই পরে তাকে অফলাইনে কাজ করার প্রেরণা জুগিয়েছে।
ফাহমিদা আখতার বলেন, ‘আমি গাছ নিয়ে কাজ করছি ২ বছরের বেশি সময় ধরে।এক পর্যায়ে মনে হলো অফলাইনে আসতে পারলে ক্রেতাদের সুবিধা হবে। তাদের সঙ্গে যোগাযোগ বাড়বে। আরো বেশি আস্থার সম্পর্ক তৈরি হবে। ক্রেতাদের গঙ্গে হৃদ্যতা বাড়বে। সে চিন্তা থেকে ‘ওলো সই’ এর যাত্রা শুরু।’
দুই বান্ধবী চেয়েছেন, তাদের পণ্যের মূল ক্রেতা নারীদের জন্য এমন একটি সুযোগ তৈরি করা, যাতে তারা তাদের প্রতিষ্ঠানে এসে নিজেরা নিজেরা আড্ডা, গল্পেও মেতে উঠতে পারেন। ওলো সইতে আসা নারী ক্রেতাদের মধ্যে একটি বন্ধন তৈরি করা, আন্তরিকতা বাড়ানোও এই দুই উদ্যোক্তার উদ্দেশ্য। তাদের থিম হচ্ছে ‘সিস্টার হুড’।
এজন্য উপযুক্ত জায়গা খুঁজে পাওয়াকেই বড় চ্যালেঞ্জ মনে হয়েছিল তাদের জন্য। অবশেষে তারা দুইজনে মিলে লালমাটিয়ার ডি ব্লকের ৩/২ বাড়িতে তাদের আউটলেট গড়ে তোলেন।
ওলো সইতে দেশি, বিদেশি— শাড়ি, কুর্তি, হাতব্যাগ, গয়না, ইনডোর ও আউটডোর গাছের পাশাপাশি রয়েছে গাছ পরিচর্যার প্রয়োজনীয় যন্ত্রপাতি, সার ও পট। দুই বান্ধবীর পছন্দে মিল রয়েছে, রয়েছে মনের মিল । তাই সব কাজ এগিয়ে নিতে পারছেন আনন্দের সঙ্গে।
কাকলী জানিয়েছেন, তাদের দুই বান্ধবীর পছন্দের পণ্য ক্রেতারা সাদরে গ্রহণ করেন। তারা নিজেরা যে শাড়ি, ব্লাউজ পরেন; অনেক সময় ক্রেতারা সেই ধরণের শাড়ি, ব্লাউজের অর্ডার করে থাকেন।
ফাহমিদা আখতার জানিয়েছেন, ওলো সইয়ের আউটলেটে আসা ক্রেতারা অনেক সময় তার কাছ থেকে গাছ পরিচর্যার পরামর্শও গ্রহণ করেন। আর এই বিষয়টি বেশ উপভোগ করেন তিনি।
ওলো সইয়ের পণ্য ডিজাইন করেন দুই বান্ধবী মিলে। পণ্য প্রসারে কোন নিয়মে কাজ করেন?—প্রশ্নের জবাবে ফাহমিদা আখতার বলেন, ‘অনলাইনকেই প্রাধান্য দিই। পণ্যের ভিডিও করে বা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি। সেখানে দেখে কেউ কেউ অর্ডার করেন। আবার যিনি পণ্য হাতে ধরে পরখ করে কিনতে চান তাদেরকে আমরা ‘ওলো সই’ তে চলে আসার আমন্ত্রণ দিই। বিভিন্ন উৎসব বা উপলক্ষ সামনে রেখে আমরা ডিসকাউন্ট দিই।– সাধারণত উৎসবে বেশি বিক্রি হয়।’
ওলো সইয়ের বিভিন্ন পণ্যের মধ্যে মিডিয়াম রেঞ্জের শাড়ি আর আর ইনডোর প্লান্ট বেশি জনপ্রিয়।
দুই বান্ধবীর স্বপ্ন, আগামীতে বড় সেন্টার গড়ে তুলবেন। যেখানে শাড়ি, গয়না, গাছের পাশাপাশি একটি ক্যাফে থাকবে, বই পড়ার ব্যবস্থা থাকবে। যাতে নারীরা এসে ইচ্ছামতো সময় কাটাতে পারেন।
- কর্মজীবী নারীদের ফেলোশিপ দেবে হার্ভার্ড ইউনিভার্সিটি
- মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান সহযোগী অধ্যাপক তাসনিম
- ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা
- ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত
- সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা
- মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- পূজার কেনাকাটায় যে বিষয়গুলো মাথায় রাখবেন
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- শুভ মহালয়া আজ
- মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানির রেসিপি
- ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
- প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
- দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা
- মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- দুর্গোৎসবে বাড়িতে তৈরি করতে পারেন বাহারি সব রান্না
- ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন



