জীবন সবসময় আমাদের ইচ্ছেতে গল্প লেখে না: সামিয়া আফরিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন মডেল, অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার এক পর্যায়ে এসে মাথার চুল ফেলে দিয়েছেন সামিয়া।ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে নিজের রূপ ও অনুভূতির কথা জানিয়েছিলেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) নতুন স্ট্যাটাসে জীবনের কঠিন সময়, বাস্তবতাকে মেনে নেওয়া এবং প্রতিটি মুহূর্তের সৌন্দর্য নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
তিনি লেখেন, ‘জীবন সবসময় আমাদের ইচ্ছেমতো গল্প লেখে না, কিন্তু প্রতিটি অধ্যায়ের মাঝেই লুকিয়ে থাকে কোনো না কোনো সৌন্দর্য। পরিস্থিতি যেমনই হোক, বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই একেকটি উপহার।
জীবন সুন্দর- শুধু তাকে সুন্দর করে দেখার চোখটা আমাদের নিজের হতে হয়।’
সামিয়ার এই কথার পেছনে রয়েছে দীর্ঘ এক লড়াইয়ের গল্প।
ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে এবার তাকে হারাতে হয়েছে মাথার চুল। কয়েক দিন আগে ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে নিজের নতুন রূপকে গ্রহণ করার সাহসের কথাও জানিয়েছিলেন তিনি।
এর আগে চুল হারানোর পর ১৫ সেপ্টেম্বর দেওয়া পোস্টে সামিয়া লিখেছিলেন, ‘কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে- যখন আমার মাথাটা আবার পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে!’ বড় হয়ে বিশেষ কোনো কারণ ছাড়া চুল হারানোর অভিজ্ঞতা সহজ নয় জানিয়ে তিনি বলেছিলেন, জীবনের কিছু পরিবর্তন পছন্দের না হলেও মেনে নিতে হয়।
নিজের ন্যাড়া মাথাকে নিয়ে কোনো সংকোচ নেই জানিয়ে সামিয়া আরও লিখেছিলেন, ‘সৌন্দর্য কেবল আয়নায় দেখা কোনো বিষয় নয়। নিজের প্রতি ভালোবাসা ও নিজের বাস্তবতাকে গ্রহণ করতে পারার মধ্যেই প্রকৃত সৌন্দর্য।’ চুল থাকুক কিংবা না থাকুক, নিজেকে নিজের মতো করে গ্রহণ করাই প্রকৃত সৌন্দর্য বলেও উল্লেখ করেন তিনি।
ক্যান্সারের সঙ্গে সামিয়ার লড়াই অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চে নিজের ক্যান্সার জয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন তিনি। জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয় এবং পরীক্ষায় চতুর্থ স্টেজের কথা জানা যায়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যান্সারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের মাধ্যমেও কাজ শুরু করেন।
তবে প্রায় তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া। আর সেই চিকিৎসারই অংশ হিসেবে মাথা ন্যাড়া করতে হয় তাকে।
কঠিন এই সময়েও সামিয়ার কণ্ঠে তাই হতাশার বদলে জীবনের প্রতি কৃতজ্ঞতা। নিজের পরিবর্তিত চেহারাকেও জীবনের একটি গল্প হিসেবে দেখছেন তিনি- যে গল্পে আছে কঠিন সময়, সাহস, গ্রহণযোগ্যতা এবং নিজের প্রতি ভালোবাসা। তার ভাষায়, ‘এই সময়টাও একদিন পেরিয়ে যাবে।’
- কর্মজীবী নারীদের ফেলোশিপ দেবে হার্ভার্ড ইউনিভার্সিটি
- মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান সহযোগী অধ্যাপক তাসনিম
- ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা
- ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত
- সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা
- মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- পূজার কেনাকাটায় যে বিষয়গুলো মাথায় রাখবেন
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- শুভ মহালয়া আজ
- মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানির রেসিপি
- ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
- প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
- দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা
- মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- দুর্গোৎসবে বাড়িতে তৈরি করতে পারেন বাহারি সব রান্না
- ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন











