পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছরই সেন্টমার্টিনে ভিড় করেন পর্যটকেরা। দীর্ঘ অপেক্ষার পর ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি। তবে দ্বীপে পর্যটন শুরু হলেও চলছে না জাহাজ। ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে এ রুটে জাহাজ চলাচল শুরুর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পাঁচ দিন পর্যটকেরা কীভাবে সেন্টমার্টিনে পৌঁছাবেন?
জানা যাচ্ছে, এই সময় পর্যটকদের দ্বীপে যাতায়াতের জন্য ভরসা করতে হবে ট্রলার কিংবা স্পিডবোটের ওপর। অর্থাৎ, ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত যারা সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এই বিকল্প জলযানেই যাতায়াত করতে হবে। তবে ট্রলার বা স্পিডবোটে যাতায়াতের ক্ষেত্রে আবহাওয়া, সমুদ্রের অবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের বরণ করে নিতে এরই মধ্যে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে দ্বীপের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলো।
তবে পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে তিনটি জাহাজ। কিন্তু এখনো নৌপরিবহন অধিদপ্তরের ভয়েজ লাইসেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট এবং জাহাজ চলাচলের সময়সূচি চূড়ান্ত হয়নি।
এ ছাড়া পর্যটকদের টিকিট বিক্রির জন্য ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও এখনো চালু করা সম্ভব হয়নি। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আপাতত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে আছে।
সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে।
- নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি
- শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
- আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
- কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
- সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারী গৃহকর্মীকে বেত্রাঘাত
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
- ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
- ‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
- আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
- স্ট্রেস দূর করবে যে ৪ অভ্যাস
- `নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক`
- রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
- গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
- ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ
- জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস
- যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- সুপারিতে নতুন সম্ভাবনা, ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
- পাকিস্তানে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন











