ঢাকা, বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ ১২:৪৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা

ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২১ এএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দারিদ্র্য আর নানা প্রতিকূলতা পেরিয়ে ফুটবলে নিজের প্রতিভার জানান দিয়েছে ছোট্ট জান্নাতুল ফেরদৌস ফারিহা। ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৬’-এ হয়েছে সেরা ফুটবলার। এবার তার ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।


ফারিহার বিকাশে এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সংস্থাটি। শুধু তা-ই নয়, ফুটবল সরঞ্জাম, জার্সি, বুট ও ট্র্যাকস্যুটের পাশাপাশি তার উন্নত চিকিৎসার সব ব্যয়ও বহন করার ঘোষণা দিয়েছে তারা।বাকপ্রতিবন্ধী বাবার ও দিনমজুর মায়ের সন্তান ফারিহা।

সীমিত সামর্থ্য আর নানা বাধার মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে সে। তার এই প্রতিভা যেন আর্থিক সংকটের কারণে থেমে না যায়, ফুটবল চালিয়ে যাওয়ার সুযোগ যেন নিশ্চিত হয়-সেই লক্ষ্যেই পাশে দাঁড়িয়েছে মহিলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারিহার জন্য এই সহায়তার ঘোষণা দেন সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এ সময় সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


মহিলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগে উচ্ছ্বসিত ফারিহা। আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম পাওয়ার আশ্বাস তার ফুটবলে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে। ভবিষ্যতে নিজের পারফরম্যান্স দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায় এই ক্ষুদে ফুটবলার।


সংস্থাটির প্রত্যাশা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও পরিচর্যা পেলে একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফারিহা।