বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ফোনের বিষয়টি নিশ্চিত করে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।
টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। অবশ্য দিনের শুরুতে দুই উইকেট হারালেও শান্ত, মুমিনুল, সাকিবরা ঠিকই দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
জয়ের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জয়ের পরপরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেন ড. ইউনূস। ফোন করে তাকে এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।
ফোনে ড. ইউনূস বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দেবে সরকার।
- কেরানীগঞ্জে মা-মেয়ের লাশ উদ্ধার
- হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?
- বড় জয়ে প্রস্তুতি সম্পন্ন করল বাংলাদেশের মেয়েরা
- ‘রেজাল্ট দেওয়ার জন্যই কি আমার জন্ম’
- একসঙ্গে দৌড়ালেন হাজার নারী, সঙ্গে শিশুরাও
- চুয়েটে ভর্তি পরীক্ষা আজ
- চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম
- শিশুরা দিনে কতগুলো ডিম খেতে পারবে?
- ‘খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি’
- ‘অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে’
- বিএনপির মিত্ররা তাকিয়ে জাতীয় সরকারের দিকে
- ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী
- গাজায় গণহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০% ইসরায়েলি সেনা
- পরীমনির ‘শীত নাই’
- সাবিনার নেতৃত্বে ভারতকে হারাল বাংলাদেশ
- প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ জন
- গ্রোক দিয়ে অশালীন ছবি তৈরি বন্ধ!
- পরীমনির ‘শীত নাই’
- পবিত্র শবে মেরাজ আজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ২ ঘণ্টা সাক্ষাৎ তারেক রহমানের
- এক যুগ পর সিনেমায় ডলি জহুর
- ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করল ইরান
- নির্বাচনের আগে রেমিট্যান্সে চাঙাভাব
- উত্তরায় ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু
- ইয়ামাল-তোরেসের গোলে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
- শীতে ডিহাইড্রেশন থেকে বাঁচতে যা করবেন
- কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় গিয়ে মায়ের গ্রেপ্তার দাবি
- সাবিনার নেতৃত্বে ভারতকে হারাল বাংলাদেশ
- এসএসসির ফরম পূরণের সময় বাড়াল ঢাকা বোর্ড
- কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল











