ঢাকা, বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ ১৩:৩৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ এএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনা শুরুর পর কয়েকটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল আসতে শুরু করেছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের যথাক্রমে অন্তত তিনটি ও চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।

জরিপ ও নির্দলীয় বিশ্লেষকদের ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটদের হাতে যেতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নির্বাচনটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্যও গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব কারণে ট্রাম্পের জনপ্রিয়তা তার মেয়াদের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে।

এ নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা এবং একাধিক গুরুত্বপূর্ণ গণভোটেও ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকেরা।

সূত্র: রয়টার্স