নড়াইল-১ আসনে মনোনয়ন পত্র কিনলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১০:৪৮ এএম, ১২ নভেম্বর ২০১৩ মঙ্গলবার | আপডেট: ১০:৫৩ এএম, ১২ নভেম্বর ২০১৩ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : নড়াইল-১ আসনে মনোনয়ন পত্র কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিয়র আওয়ামী লীগ অফিস থেকে তিনি এ মনোনয়ন পত্র কেনেন৷ শেখ হাসনার পক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র ঘোষ এ মনোনয়ন পত্রটি কিনেছেন৷
এর আগে মনোনয়ন পত্র বিক্রির প্রথম দিন শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসনে দুটি মনোনয়নপত্রও কেনা হয়েছে৷ গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন পত্র কেনার মাধ্যমেই আওয়ামীলীগের দশম সংসদ নির্বাচনে অংশগ্রহণের মনোনয়ন পত্র বিক্রির আনুষ্ঠানিকতা শুরু হয়৷
১২ নভেম্বর'২০১৩ 