ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বরগুনায় শিশু নির্যাতনে বৃদ্ধের কারাদণ্ড

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০১:৩৬ পিএম, ১ জুলাই ২০১৫ বুধবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বরগুনা : আট বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে বরগুনা সদর উপজেলায় এক বৃদ্ধকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার ইউএনও মোহাম্মাদ ইব্রাহিম এ আদালত পরিচালনা করেন। দণ্ডিত আবদুর রশিদ আকন (৮০) সদর উপজেলার বদরখালী ইউনিয়নের চালিতাতলা গ্রামের বাসিন্দা এবং মুদি দোকানদার। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নী উইমেননিউজকে বলেন, মঙ্গলবার বিকালে উপজেলার লাকুরতলা গ্রামের এক শিশু পাশের চালিতাতলা গ্রামে দাদা বাড়িতে যাচ্ছিল। পথে ওই শিশুকে যৌন নির্যাতনের করে বৃদ্ধ রশিদ । এ সময় ওই শিশুর চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও বলেন, রাতে এ ঘটনা শুনে বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান ওই বৃদ্ধকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। এরপর বুধবার দুপুরে ইউএনও অফিসে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে দুই মাসের কারাদণ্ড দেন। বিকালে রশিদকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন। ০১.০৭.২০১৫