ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৭:৫৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নরওয়েতে অনাহারে ২০০ বল্গা হরিণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়েতে খাদ্যের অভাবে ২০০ বল্গা হরিণের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে দেশটির মেরু অঞ্চলের সোয়ালবার দীপপুঞ্জে। সম্প্রতি এখান থেকে এসব মৃত হরিণের দেহ উদ্ধার করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এতগুলি প্রাণীর একসঙ্গে মৃত্যু হয়েছে বলে দাবি করছেন গবেষকরা।

নরওয়ের তুন্দ্রা অঞ্চলের বাস করা বল্গা হরিণের মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশবিদরা। গবেষক আশলিদ ওনভিক পেডেরসেন জানান, ‘জয়বায়ু পরিবর্তন কী ভয়াবহ আকার নিচ্ছে, তারই ছবি ধরা পড়েছে এই হরিণগুলির মৃত্যুতে’। নাগরিক সভ্যতা থেকে দূরে বন্যপ্রাণীদের মধ্যে জলবায়ুর বদল মারণ আকার নিয়েছে বলে দাবি করেছেন তিনি। ভারী তুষারপাতের কারণে খাবার খুঁজতে ব্যর্থ হয়েছে এসব হরিণ। সেই কারণেই দলে দলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারা।

একসঙ্গে এত বল্গা হরিণের মৃত্যু এই প্রথম। তুন্দ্রা অঞ্চলে ঘাস খেয়ে বেঁচে থাকে তারা। শীতকালে মাটি খুঁড়ে খাবার জোগাড় করে। তুষারের ভিতরে খুঁড়তে পারলেও কঠিন বরফের চাঁই ভাঙতে পারে না তারা। শুধু তুন্দ্রা নয়, মেরু অঞ্চল, এশিয়া এবং উত্তর আমেরিকার বাস্তুতন্ত্রেও বল্গা হরিণের ভূমিকা রয়েছে। মেরু অঞ্চলে তৃণভোজী প্রাণীদের মধ্যে অন্যতম এই প্রাণী।

-জেডসি