ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাদারীপুরে ডেঙ্গুজ্বরে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

মাদারীপুরের কালকিনি উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নাদিরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ শনিবার ভোরে মারা যান তিনি। এ নিয়ে ডেঙ্গু জ্বরে এই জেলায় মোট তিন জনের মৃত্যু হল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নিহতের মেয়ে খাদিজা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। কিন্তু মেয়ের পর মা নাদিরা বেগমও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরের দিন ওই হাসপাতালেই ভর্তি হন। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে শনিবার ভোরে মারা যান ওই গৃহবধূ। তিনি কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের শওকত আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুজ্জামান জানান, গৃহবধূ নাদিরা বেগম ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোরে মারা যান তিনি।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে মাদারীপুর জেলায় তিনজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।