ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১০:০৫:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্ত্রীকে যৌনপল্লীতে বিক্রি, স্বামীসহ গ্রেপ্তার চার

প্রকাশিত : ০৭:৪৪ এএম, ৩ জুলাই ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৪৪ এএম, ৩ জুলাই ২০১৫ শুক্রবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর : Print Friendly and PDFরাজবাড়ী দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক নারীকে উদ্ধার করেছে পুলিশ।
তাকে সেখানে বিক্রির অভিযোগে তার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই খন্দকার শওকত জাহান জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- ওই নারীর স্বামী রানা (২৩) ও তার ভাই আশরাফুল ইসলাম (২৫), আব্দুল আলীম (৩২) ও বৃষ্টি আক্তার (৩০)। রানা গাজীপুর সদরের লুটিয়ারচালা এলাকার বাসিন্দা। উদ্ধার নারীর বরাত দিয়ে এসআই খন্দকার শওকত উইমেননিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে রানার সঙ্গে তার বিয়ে হয়ে। এক পর্যায়ে যৌতুকের জন্য তাকে নানাভাবে নির্যাতন করতেন রানা। “রানা গত ৩ জুন চাকরির প্রলোভন দেখিয়ে তাকে দৌলতদিয়া নিয়ে যায় এবং দালালের মাধ্যমে যৌনপল্লীতে বিক্রি করে দেয়। এ ব্যাপারে ২১ জুন তার ভগ্নিপতি আব্দুল বাতেন গাজীপুর নারী শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা করেন।” তিনি আরও বলেন, বুধবার রাতে পিবিআই সদস্যরা যৌনপল্লী থেকে ওই নারীকে উদ্ধার ও অপর একজনকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রানা ও অন্যদের গ্রেপ্তার করা হয়। ০৩.০৭.২০১৫