ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:২৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুষমা স্বরাজ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। মঙ্গলবার রাতে নয়াদিল্লির এআইআইএমএস হাসপাতালে মারা যান তিনি। এদিন সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ এই নেত্রী। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুর তিন ঘণ্টা আগেও শেষ টুইটার পোস্টে কাশ্মীরে ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান তিনি। এই দিনের জন্য সারা জীবন তিনি অপেক্ষা করেছিলেন বলেও ওই পোস্টে জানান সুষমা।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কংগ্রেস।