দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৬:৪৯ এএম, ১৭ নভেম্বর ২০১৩ রবিবার | আপডেট: ০৬:৪৯ এএম, ১৭ নভেম্বর ২০১৩ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ২৩তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতরাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
রাত পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷ বিমানবন্দরে তাকে স্বাগত জানায় বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ মন্ত্রিপরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ৷
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য গত বৃহস্পতিবার দুদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলম্বো যান৷ ২৩তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
১৬ নভেম্বর'২০১৩
