ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিনাজপুরে ২ হাজার পরিবারে আজ ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, কাহারোল ও বিরল উপজেলার কিছু এলাকায় রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে প্রায় ২ হাজার পরিবার। এসব পরিবারের মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন।

সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিনিটি সেন্টারে (পার্টি সেন্টার) অনুষ্ঠিত ঈদের জামায়াতে প্রায় চারশত মুসল্লি অংশ নেন। এখানে ইমামতি করেন মাওলানা সাইফুল রহমান।

এছাড়াও জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, বিরল উপজেলার বালান্দোর এবং পার্বতীপুর উপজেলায় আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

-জেডসি