ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১০:০২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছেলের জন্য কাজ কমাবেন সান্দ্রা

প্রকাশিত : ১১:১২ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার | আপডেট: ১১:১২ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার

sandra_bullock_louis_kb_140127_16x9_992উইমেননিউজ ডেস্ক, ঢাকা : অস্কারজয়ী অভিনেত্রী সান্দ্রা বুলক ছবি করার পরিমাণ কমিয়ে দেবেন। ছেলে লুইসের স্কুলে ভর্তি হওয়াই এর কারণ। ২০১০ সালে লুইসকে দত্তক নেন সান্দ্রা। তখন লুইসের বয়স ছিল মাত্র পাঁচ। তবে এরইমধ্যে সান্দ্রা বড় পর্দায় কাজ করা অনেকখানি কমিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সান্দ্রা জানান, তিনি বেশি কাজ করতে চান না এবং যত যাই করুন না কেন লুইসের স্কুল শেষে একসঙ্গে বাসায় ফিরতে চান। সবশেষে একটু মজা করে বললেন, ‘গ্র্যাভিটি ছবির একটি দৃশ্যে নভোচারী হিসেবে যখন বিপদে পড়ে মহাকাশে ভাসছিলাম, সেটি দেখে লুইস খুব ভয় পায় এবং আমাকে প্রশ্ন করে- কেন সেখানে আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না!’ ০৪.০৭.২০১৫