সৌদিতে দেখা হচ্ছে খালেদা-তারেকের
প্রকাশিত : ১১:৫২ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার | আপডেট: ১১:৫২ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন করতে আগামী ৮ জুলাই সৌদি আরব যাবেন। একই সময়ে সেখানে যাবেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তাদের মধ্যে দলের কৌশল ও সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী মঙ্গলবার কিংবা বুধবার খালেদা জিয়ার সৌদি আরবে রওনা হওয়ার কথা রয়েছে। একই সময়ে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ও দুই মেয়েও সৌদি আরব যাবেন।
০৪.০৭.২০১৫ 