ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৮:২৪:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত : ১০:৩১ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার | আপডেট: ১০:৩১ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার

news_imgস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর জুরাইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (০৫ জুলাই) দুপুর ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাহফুজার স্বামীর নাম মিজানুল হক। তারা জুরাইনের হাজী খোরশেদ আলী সরদার রোডের ৫১২ নম্বর বাড়ির বাসিন্দা। নিহত মাহফুজার বাবা আবদুল মান্নান জানান, দুপুরে বৃষ্টির সময় ছাদে ওঠেন মাহফুজা। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একতলার ছাদ থেকে নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ০৫.০৭.২০১৫