ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরেই গ্রেপ্তার চট্টগ্রামের শিল্পপতির স্ত্রী মেহেরুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খেলাপি ঋণের ১৫ মামলা মাথার ওপরে। ৯ মামলায় সাজাও হয়েছে। কিন্তু সেদিকে খেয়ালই ছিল না তার। আর বেখেয়ালে হঠাৎ কানাডা থেকে দেশে ফিরে বিমানবন্দরে হাতকড়া পড়লো চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান বাগদাদ গ্রুপের কর্ণধার ফেরদৌস খান আলমগীরের স্ত্রী মেহেরুন নেছার (৫০)। 

সোমবার রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বাগদাদ গ্রুপের পরিচালক এবং শাফিয়াল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। তার স্বামী চট্টগ্রামের রাউজানের বাসিন্দা বাগদাদ গ্রুপের কর্ণধার ফেরদৌস খান আলমগীরের কাছেও বিভিন্ন ব্যাংকের অন্তত ৩০০ কোটি টাকা পাওনা রয়েছে।

জানা গেছে, সোমবার রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে মেহেরুন নেছাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ইমিগ্রেশন পুলিশ তাকে চট্টগ্রামের খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

তাকে চট্টগ্রামে আনা হচ্ছে বলে জানিয়েছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী।

-জেডসি