জন্মাষ্টমীতে মন্দিরের পাঁচিল ভেঙে মৃত ৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
আজ শুক্রবার জন্মাষ্টমীর দিন প্রতিবেশী রাষ্ট্র ভারতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা৷ মন্দিরের পাঁচিল ভেঙে প্রাণ হারালেন ৪জন৷ এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২৬জন৷
লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি উপলক্ষে অষ্টমীতে বিশেষ পুজোয় প্রতিবারের মতো এবারও দক্ষিণ বঙ্গের কচুয়াধামে ভিড় করেছিলেন ভক্তরা৷ পুজো ঘিরে মন্দিরে যখন ভক্তদের ঢল তখনই অত্যধিক চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিল৷
আহতদের তাৎক্ষনিক হাসাপাতালে ভর্তি করা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে নিয়ে আসা হয় ন্যাশনাল মেডিকেলে৷ সেখানেই মৃত্যু হয় অপর্ণা সরকার ও তরুণ মণ্ডল নামে দুজনের৷ আরজি কর হাসপাতালে মৃত্যু হয় রাজারহাটের বাসিন্দা পূর্ণিমা গড়াই নামে এক নারীর৷ এসএসকেএমে মৃত্যু হয় আরও ১ জনের৷
কয়েকজনকে ভর্তি করা হয়েছে ধান্যকুড়িয়া হাসপাতালে৷ কয়েকজনের চিকিৎসা চলছে বসিরহাট হাসপাতালে৷ তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।
