ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফরিদপুর সড়কে নারীসহ নিহত ১১

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৮ জন ও নগরকান্দার তালমার মোড়ে বাসচাপায় নারীসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন।

এই দুই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল।  

ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস খাদে পরে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার দুপুর আড়াইটার দিকে জেলার ধুলদি এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম জানান, দুপুরে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয় যাত্রী নিহত হন।

তিনি আরো বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, আর দুইজনের মৃত্যু হয়।

এদিকে, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে বাস চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার তালমার মোড়ে আর কে টাভেল্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন পথচারীকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৩ জনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-রেশমা বেগম (৩০), রেশমার ছেলে রনি (১২) ও আরেক পথচারী আবুল সিনকদার (৪০)। নিহত রেশমার বাড়ি নগরকান্দার মনোহরপুর গ্রামে ও আবুল সিকদারের বাড়ি বারখাদিয়া গ্রামে।

-জেডসি