ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৪৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

কয়েক দিন শান্ত থাকার পরে ফের উত্তপ্ত হংকং। রোববার তিয়েন ওয়ানে জমায়েত হয় দশ হাজার বিক্ষোভকারী। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে তাড়া করে। একটা সময়ে বাঁশ ও লাঠি নিয়ে তারা পুলিশকে ঘিরে ধরলে তিন পুলিশকর্মীকে বন্দুক তাক করতে দেখা গেছে। পরিস্থিতির অবনতি হলে গুলি চালায় পুলিশ। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠেছে। প্রতিবাদীদের হটাতে এত দিন কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করা হলেও আজ সোমবার পুলিশকে জলকামানও ব্যবহার করতে দেখা গিয়েছে। হংকংয়ের রাস্তায় এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে জনতা।

আজ সোমবার বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে আরও সংযত হওয়ার দাবিতে এডিনবরা প্লেসে মিছিল করেছেন পুলিশকর্মীদের পরিবারের সদস্যেরা।

পুলিশি অত্যাচারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তারা। আবার পুলিশ অফিসারদের যে ভাবে বিক্ষোভ সামলানোর ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তারও প্রতিবাদ জানান তাদের পরিবারের সদস্যদের কেউ কেউ।     

এদিকে এই মিছিলে অস্বস্তিতে পুলিশ অ্যাসোসিয়েশন।