বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ট্রাকের ধাক্কায় ছাত্রী আহত
প্রকাশিত : ০৭:৪০ এএম, ৬ জুলাই ২০১৫ সোমবার | আপডেট: ০৭:৪০ এএম, ৬ জুলাই ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ট্রাকের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক গেটের সামনের রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে। রাস্তায় স্পীড ব্রেকার না থাকায় ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে ঢাকা-কুড়িগ্রামগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। তাৎক্ষনিক তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে বর্তমানে সুস্থ আছে বলেও জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের একেবারে দেয়াল ঘেষে অবস্থিত ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক। এই মহাসড়কে যানবাহনগুলো বেপরোয়াভাবে চলাচলে করে। ফলে বিশ্ববিদ্যালয়ের সামনের চারটি গেটে স্পীড ব্রেকার দেওয়া জরুরি বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
ঘটনার পরেই উপাচার্যের হস্তক্ষেপ চেয়ে অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিমু জানান, বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাটা ভয়াবহ বিপজ্জনক। কিছুদিন আগে প্রথম ব্যাচের পল্লব ও শুভ্র গেটের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। আজ এক ছাত্রি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। ট্রাকের নিচে পড়ে একজন যদি মারা যায় এখন তবে বাস-ট্রাক ভাঙচুর হবে, আন্দোলন হবে তারপরে ঠিকই স্পিড ব্রেকার বসানো হবে।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ইমরান বলেন, আমরা যারা প্রতিনিয়ত পার্কের মোড়-ভার্সিটি রাস্তাটি ক্রস করছি, তারা অনুধাবন করতে পারি প্রত্যেকটা গাড়ি কতটা বেপরোয়াভাবে ত্রিমুখী রাস্তার বাকগুলি অতিক্রম করে চলে যায়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের সাথে কথা বললে তাঁরা জানান, শুধু শিক্ষার্থীদের কথা নয় আমাদের সকলের কথা বিবেচনা করে স্পীড ব্রেকার কিংবা ওভার ব্রীজের ব্যবস্থা করা উচিত।রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ট্রাকের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক গেটের সামনের রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে। রাস্তায় স্পীড ব্রেকার না থাকায় ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে ঢাকা-কুড়িগ্রামগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। তাৎক্ষনিক তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে বর্তমানে সুস্থ আছে বলেও জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের একেবারে দেয়াল ঘেষে অবস্থিত ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক। এই মহাসড়কে যানবাহনগুলো বেপরোয়াভাবে চলাচলে করে। ফলে বিশ্ববিদ্যালয়ের সামনের চারটি গেটে স্পীড ব্রেকার দেওয়া জরুরি বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
ঘটনার পরেই উপাচার্যের হস্তক্ষেপ চেয়ে অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিমু জানান, বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাটা ভয়াবহ বিপজ্জনক। কিছুদিন আগে প্রথম ব্যাচের পল্লব ও শুভ্র গেটের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। আজ এক ছাত্রি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। ট্রাকের নিচে পড়ে একজন যদি মারা যায় এখন তবে বাস-ট্রাক ভাঙচুর হবে, আন্দোলন হবে তারপরে ঠিকই স্পিড ব্রেকার বসানো হবে।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ইমরান বলেন, আমরা যারা প্রতিনিয়ত পার্কের মোড়-ভার্সিটি রাস্তাটি ক্রস করছি, তারা অনুধাবন করতে পারি প্রত্যেকটা গাড়ি কতটা বেপরোয়াভাবে ত্রিমুখী রাস্তার বাকগুলি অতিক্রম করে চলে যায়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের সাথে কথা বললে তাঁরা জানান, শুধু শিক্ষার্থীদের কথা নয় আমাদের সকলের কথা বিবেচনা করে স্পীড ব্রেকার কিংবা ওভার ব্রীজের ব্যবস্থা করা উচিত।
০৬.০৭.২০১৫ 