খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে শাহিদা (৫০) নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে খুলনায় মোট ৬ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) ভোরে তিনি মারা যান।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি জানিয়েছেন।
শাহিদা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা।
জানা যায়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌণে ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি হন শাহিদা। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন।ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন।
-জেডসি
