ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:২৬:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারিভাবে নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, চোখের অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার ফলোআপ করাতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তির সঙ্গে চোখেরও ক্ষতি হয়েছিল। এর পর থেকেই দেশে-বিদেশে কয়েক দফায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন।

এছাড়া হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেওয়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছিলেন। এছাড়া গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেছেন তিনি আগে।

-জেডসি