তিস্তায় গোসলে নেমে প্রাণ গেল নববধূর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১১ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর অংশে গোসল করতে নেমে পানিতে ডুবে বিথী বেগম নামে এক নববধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টিবাজারের পশ্চিম বিছনদই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাত মাস আগে একই এলাকার মতিউর রহমানের ছেলে মাসুদ রানার সঙ্গে বিয়ে হয় বিথী বেগমের। তাদের বাড়ি ভুল্লারহাট এলাকায়। দুপুরে তিনি বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে নামেন। জোয়ারের সময় হওয়ায় স্রোতের তোড়ে ডুবে যান বিথী।
পরে স্থানীয়রা এসে তার দেহ নদী থেকে উদ্ধার করেন। এ সময় বিথীকে মৃত অবস্থায় পান তারা। ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রেজাকুল ইসলাম কায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
