ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৭:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডি নামক স্থানে শনিবার ভোর চারটার দিকে বাস চাপায় ১ নারী নিহত হয়েছে। মৃত নারী কড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আব্দুল আজিজের স্ত্রী তাহেরা বেগম (৫১)।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ধনকুন্ডির হোটেল পেন্টাগনের সামনে তাহেরা বেগমকে চাপা দিয়ে দ্রুত রংপুর দিকে চলে যায়। ঘটনাস্থলে সে মারা যায়। এসময় রাস্তার পাশে তাহেরা বেগমের সাথে তার সন্তান ও দাঁড়িয়ে ছিলো।

পুলিশ ঘটানাস্থর থেকে তাহেরা বেগমের মৃত দেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করে। এঘটনায় থানায় কোন মামলা হয়নি।