ঈদে পথ শিশুদের পাশে এসইউবি’র শিক্ষার্থীরা
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৭ জুলাই ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৬:০৭ পিএম, ৭ জুলাই ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদ নিয়ে রাজধানীসহ যখন সারা দেশ ব্যস্ত কেনাকাটায়, ঠিক তখন সুবিধাবঞ্ছিত ছিন্নমূল শিশু-কিশোরদের পাশে দাঁড়াল স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর আইন বিভাগের একঝাঁক তরুণ মুখ।
মঙ্গলবার সকাল ১১ টায় এসইউবির প্রধান ক্যাম্পাসে ছিন্নমূল প্রায় দুইশত পথশিশুকে ঈদের নতুন পোশাক দেয়া হয়।
নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিশুদের একজন ৫ বছর বয়সী বেলাল। সে জানায়, বাবা-মার কাছ থেকে ঈদে কোন জামা সে পায় নি। তাই নতুন জামা পেয়ে সে খুবই আনন্দিত।
এমন উদ্যোগ সম্পর্কে কথা হয় বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়েদ আহমেদের সঙ্গে। তিনি উইমেননিউজকে বলেন, আমরা প্রতিবার অনেক অর্থ ব্যয় করে কেনাকাটা করি। তাই এবার নিজেদের কেনাকাটা কিছুটা কমিয়ে সুবিধাবঞ্চিত এসব পথশিশুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই আমাদের এ আয়োজন।
তিনি বলেন, এসইউবির আইন বিভাগের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে আইন বিভাগের সকল শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এমন আয়োজন করা সম্ভব হয়েছে।
০৭.০৭.২০১৫ 