ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাভারে এক নারীর মৃত্যু

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে ঝড়ে পড়ল আরও একটি প্রাণ। শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ খাদিজা বেগম (৩৯)।

খাজিদার স্বামী হাবিবুর রহমান জানান, পরিবার নিয়ে তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় ভাড়া থাকতেন। গত ২৬ আগস্ট স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয় সুপার ক্লিনিকে চিকিৎসা নেন। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়লেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় হাসপাতালে ভর্তি না করে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে অবস্থার অবনতি হলে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে সে মারা যায়। পরে মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে দাফন করা হয়েছে।

খাদিজা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ বন্দনী গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

-জেডসি