ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১২:৩০:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনে স্কুলে হামলা, ৮ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের হুবেই প্রদেশের এনশি শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তির হামলায় আট শিশু নিহত হয়েছে। এই হামলায় আরো দুই শিশু আহত হয়।সোমবার স্থানীয় সময় সকাল আটটায় দিকে চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, শিশুরা সকালে যখন স্কুলে উপস্থিত হচ্ছিলো; সেই সময়ই এই হামলায় চালায় ‘ইউ’ নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি।

হামলাকারী ইউকে পুলিশ আটক করতে সক্ষম হলেও সে কীভাবে শিশুগুলোকে হত্যা করেছে সেই বিষয়ে কিছু জানায়নি শহর কর্তৃপক্ষ।

হতাহত শিশুদের বয়স না জানানো হলেও চীনের এলিমেন্টারি স্কুলগুলোর শিক্ষার্থীদের বয়স সাধারণত ৬ থেকে ১৩ বছরের মধ্যেই থাকে।

এর আগেও চীনে স্কুলে হামলার কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর অক্টোবরে এক নারী ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছিলো ১৪ স্কুল শিক্ষার্থীকে।

-জেডসি