লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশিত : ০৪:৫৯ এএম, ৮ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০৫:০১ এএম, ৮ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লক্ষ্মীপুর : জেলার রায়পুরে কিশোরীকে অপহরণ করে দিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের কার মামলার আসামি মুরাদ হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরের দিকে উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুরাদ একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আনছার আলী ওরফে কালা হাওলাদারের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানান যায়, প্রায় তিন মাস আগে হায়দরগঞ্জ বাজার থেকে একই এলাকার এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে য়ায় মুরাদ হোসেন। পরে তাকে রায়পুর পৌরসভাধীন পোস্ট অফিসের উত্তর পাশে একটি ভাড়া বাসায় ওই কিশোরীকে আটক রেখে জোরপূর্বক তিন মাস ধরে ধর্ষণ করে। এরপর মুরাদ তাকে সেই ভাড়া বাসায় একা রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে মুরাদকে আসামি করে গত সোমবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, কিশোরীর দায়ের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
০৮.০৭.২০১৫ 