বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে শেরপুরের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ফায়ার সাভিস ও এলাকাবাসী জানায়, বগুড়া থেকে ঢাকাগামী কলাবোঝাই একটির ট্রাকের বগুড়াগামী রডবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ট ২২-৮২৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের দুইজন ও কলাবোঝাই ট্রাকের একজন ঘটনাস্থলেই নিহত হন। এসময় ২ জন আহত হন। পরে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দিলে আরও ১ জন আহত হয়। পরে আহত অবস্থায় তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এদিকে, দুর্ঘটনা কবলিত ট্রাক দেখতে এসে সকাল ৭টার সময় দ্রুতগামী অপর একটি ট্রাকের চাপায় স্থানীয় উলিপুর এলাকার মৃত বুলু মিয়ার স্ত্রী আমেনা বিবি (৫৫) নিহত হন।
শেরপুরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
-জেডসি
