ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:২৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মানারাত ইউনিভার্সিটিতে ছাত্রীদের নিয়ে ইফতার

প্রকাশিত : ১০:১৮ এএম, ৮ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ১০:১৮ এএম, ৮ জুলাই ২০১৫ বুধবার

Manrat-University-Iftar-Maস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রীদের নিয়ে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের সেমিনার রুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নুরুন্নাহার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টের সদস্য হাফিজুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার আবুল বাশার খান। প্রধান বক্তা ছিলেন বুয়েট‘র কেমিকেল ইঞ্জিয়িরিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দা সুলতানা রাজিয়া। ফার্মেসি বিভাগের শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. মঈনুদ্দীন ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগের লেকচারার রেহানা সুলতানা প্রমুখ। আনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টের সদস্য হাফিজুল ইসলাম মিয়া তার বক্তৃতায় বলেন, সিয়াম সাধনার মূল উদ্দেশ্যই তাকওয়া অর্জন। আর তাকওয়ার গুণাবলী অর্জন করার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে আমাদের জন্য। তা হলো- সিয়াম সাধনা অবশ্যই হারাম কর্মকা- মুক্ত হতে হবে, সিয়াম সাধনা অবশ্যই গীবত মুক্ত হতে হবে, সিয়াম সাধনা অবশ্যই এখলাসের সাথে হবে, সিয়াম সাধনা অবশ্যই হালাল রিজক খেয়ে করতে হবে ইত্যাদি। বিশেষ অতিথি রেজিস্ট্রার আবুল বাশার খান বলেন, রমজানের রোযাকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মাঝে সীমাবদ্ধ করলে চলবেনা। এই রোযা থেকে শিক্ষা নিয়ে বাকী ১১ টি মাসও আল্লাহ এবং রাসুল (সাঃ) নিদেশিত পন্থায় জীবন পরিচালনা করতে হবে। প্রধান বক্তা সৈয়দা সুলতানা রাজিয়া বলেন, রমজানে আমাদের লক্ষ্য হবে আমাদের প্রত্যেককে খলিফা হয়ে প্রতিষ্ঠিত হবে। এ জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এটাই আল্লাহ চান। অনুষ্ঠান শেষে দেশ এবং জাতির কল্যান কামনায় এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান এর সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। ০৮.০৭.২০১৫