ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৫:৫৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৌদি থেকে দেশে ফিরেছে ৮৬ হাজার ৪৩৮ জন হাজি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে গিয়ে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৬ হাজার ৪৩৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৭ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৬ সহ মোট ২৪৩টি ফ্লাইটে তারা দেশে ফিরেন।

বাংলাদেশ থেকে চলতি বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) পবিত্র হজ পালন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সের মোট ৩৬৫ ফ্লাইট যোগে তারা সৌদি যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফেরার কথা রয়েছে।

-জেডসি