ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৬:০৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য ৬৪ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে ফোরামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, সকল পদে পদোন্নতি বা পাঁচবছর পরপর উচ্চতর গ্রেড প্রদান ও ব্লকপোস্ট নিয়মিতকরণ, নিম্ন বেতনভোগীদের জন্য ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান ও শতভাগ পেনশন পূর্বের ন্যায় বহাল, সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন এবং কাজের ধরণ ও পদ অনুযায়ী বেতনস্কেল প্রদান।

-জেডসি