ছুরিকাঘাতে শিশু হত্যা, আটক ১
প্রকাশিত : ০১:৩২ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০১:৩৩ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দক্ষিণ হাতিবান্দা গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মনিকা নামের সাত বছরের এক শিশু মারা গেছে।
পুলিশ জানায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে নিহত মনিকাকে মঙ্গলবার রাতে ছুরিকাঘাত করা হয়েছিল।
বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আলম বাদশা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক পুলিশ করেছে ।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক উইমেননিউজকে জানান, লাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আলম বাদশার ঋণের টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার রাতে লাল মিয়া মেয়ে মনিকাকে সাথে নিয়ে আলম বাদশার কাছে পাওনা দুই হাজার টাকা চাইতে যান। এ সময় দুজনের বাক-বিতণ্ডার এক পর্যায়ে শিশু মনিকাকে ছুরিকাঘাত করেন আলম বাদশা।
মনিকাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মনিকার বাবা লাল মিয়া বাদী হয়ে বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
০৮.০৭.২০১৫