ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:২৩:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সংসদ কর্মকর্তাদের জন্য ট্যাবলেট পিসি হস্তান্তর

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০১:৫৮ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার

2015-07-08_22_212764স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সারা দেশে সরকারি কর্মকর্তাদের মাঝে প্রায় ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণের অংশ হিসেবে আজ জাতীয় সংসদের কর্মকর্তাদের জন্য ট্যাবলেট পিসি প্রদান করা হয়। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবন কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক স্পিকারের কাছে ১৪৫টি ট্যাবলেট পিসি হস্তান্তর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেস-২ (ইনফো-সরকার) প্রজেক্টের প্রকল্প পরিচালকসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ০৮.০৭.২০১৫