ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:২৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদের পর সৌদি আরব যাবেন খালেদা

প্রকাশিত : ১২:১৪ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৪ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

1432872763স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অনিবার্য কারণে পূর্বনির্ধারিত যাত্রা বাতিল করলেও ঈদের পর ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সৌদি রাজপরিবারের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের রাজকীয় আমন্ত্রণটি এখনো বহাল রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ-তথ্য জানান বিএনপির মুখপাত্র ডা. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও সৌদি বাদশার আমন্ত্রণে রোজার শেষ ১০দিন পবিত্র মক্কা-মদিনায় কাটানোর কথা ছিলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। সব প্রস্তুতিও গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিনি সৌদি আরব যাত্রা বাতিল করেন। তবে সৌদি রাজপরিবারের আমন্ত্রণটি এখনো বহাল আছে। তাই ঈদের পর সুবিধাজনক সময়ে খালেদা জিয়া সৌদি আরব যাবেন। রিপন বলেন, বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীকে কারাগারে রেখে খালেদা জিয়া ওমরাহ পালনে যেতে চাচ্ছেন না। দলের এক নেতা ক’দিন আগে কারাবন্দি থাকা অবস্থায় লাশ হয়ে বেরিয়েছেন। এসব বিষয়েও তার মন ভাল নেই। তিনি আরও বলেন, ওমরাহ পালন আমাদের চেয়ারপারসনের একান্তই ব্যক্তিগত ও ধর্মীয় বিষয়। এ নিয়ে আমরা কিছু বলতেও আগ্রহী নই। তাছাড়া বিষয়টি সম্পর্কে আমরা তেমন কিছু জানিও না। তবে  বিভিন্ন গণমাধ্যমে নানা রকম সংবাদ পরিবেশন হওয়াতে আমরা এর ব্যাখ্যা দিচ্ছি। ০৯.০৭.২০১৫