খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবিতে
প্রকাশিত : ১২:২৬ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৬ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : খাদ্যে ভেজাল মেশানো বন্ধ ও ভেজাল মেশানো মুনাফাভোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবিতে বগুড়ায় ভেজাল বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় ‘‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ ও ‘শিশু কিশোর মেলা’’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে খাদ্যে ভেজাল মেশানোর মহোৎসব চলছে। আর এসব ভেজাল খাবার খেয়ে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবিলম্বে ভেজাল মেশানো মুনাফাভোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।
মানবন্ধন পরবর্তী সমাবেশে বিজ্ঞান আন্দোলন মঞ্চ’র জেলা সংগঠক শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, মাসুকুর রহমান, আল আমিন প্রধান তারেক, ধনঞ্জয় বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। এতে শিশু কিশোর মেলা’র সম্পাদক কিবরিয়া হোসেনের সভাপতিত্ব করেন।
০৯.০৭.২০১৫
