ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৫:৫৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিরপুরে বাসার ভেতর তরুণীর গলা কাটা লাশ

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৫ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

Mirpur-Resma-edস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর মিরপুরের এক বাসা থেকে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ ‍উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে মিরপুর ২ রাইনখোলা এলাকার একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার এসআই আবদুস সালাম জানান। নিহত আমেনা খাতুন রেশমা (২০) ‘বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ পরিচালিত মিরপুরের ‘বিসিআইসি কলেজের’ শিক্ষার্থী। মিরপুর মডেল থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “তরুণীর লাশটি গলা কাটা অবস্থায় পাওয়া যায়।” নিহতের বাবা মো. আলমগীর মতিঝিলের বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী। নিহতের মা মরিয়ম বেগম পুলিশ ও সাংবাদিকদের বলেন, সকালে তিনি রেশমা ও তার বাবাকে বাসায় রেখে মিরপুর হাজিপাড়ায় যান। পরে রেশমার বাবাও অফিসে চলে যান। Mirpur+murder+এক ঘণ্টা পর বাসায় ফিরে শোবার ঘরের মেঝেতে মেয়ের রক্তাক্ত লাশ পান রেশমা। লাশের পাশে একটি রক্তমাখা বটিও ছিল বলে তিনি জানান। ওই ঘরের আলমারি খোলা ও ভেতরে কাপড়সহ সবকিছু এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। আলমারি থেকে টাকা লুট হয়েছে বলেও পুলিশকে জানিয়েছেন মরিয়ম। টেলিফোনে মেয়ের খবর শুনে আলমগীর বাসায় ফেরেন বেলা আড়াইটার দিকে। তিনি বলেন, “রেশমার মা বের হওয়ার পর আমিও অফিসে যাওয়ার জন্য বাইরে থেকে তালা দিয়ে চলে যাই। ঘরে রেশমা একাই ছিল। আমাদের সবার কাছেই ঘরের চাবি আছে।” রেশমাদের পরিবার যে বাসায় থাকে, ওই ভবনের পাঁচতলায় এখনও নির্মাণকাজ চলছে। ভবনের তৃতীয় তলার বাসিন্দা মো. মাসুদ জানান, গত ফেব্রুয়ারিতে আলমগীর পরিবার নিয়ে দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি সালাউদ্দিন জানান। ০৯.০৭.২০১৫