ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৫:৫৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাবনায় বাসের ধাক্কায় নসিমন আরোহী নারী নিহত

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৯ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

road-acc-620x3301_0স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পাবনা : পাবনা সদর উপজেলায় বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
নিহত ঝর্না খাতুন (৪৫) সদর উপজেলার মণ্ডলপাড়া এলাকার সুলতান আজাদের স্ত্রী। পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার জালালপুর এলাকায় পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ঝর্নার মেয়ে কাকলি খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাকেসহ আহত ছয় নসিমন আরোহীকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আহসানুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ঢাকা থেকে পাবনাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীতমুখী ওই নসিমনকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঝর্না মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। ০৯.০৭.২০১৫