ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৫:৫৪:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভ্যাট প্রত্যাহারের দাবিতে এসইউবি’র শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫১ পিএম, ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

DSC_0185স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মাননবন্ধন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্বিদ্যালয়ের ধানমন্ডির বিজয় ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন করা হয়। শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে। DSC_0187মানববন্ধবে বিশ্ববিদ্যালয়ের বিজনেজ স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম বলেন,শিক্ষা সবার মৌলিক অধিকার। সরকার শিক্ষার উপর ভ্যাট প্রদান করে সেই মৌলিক অধিকার ক্ষুন্ন করছে। তিনি বলেন,বিশ্বের অনেক দেশে সরকার বেসরকারি বিশ্ববিদ্যলায়ের জন্য বিশেষ অনুদান দিয়ে থাকে। অথচ আমাদের দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ করছে। যা খুব নিন্দনীয়। তিনি অবিলম্বে শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারে সরকারের কাছে দাবি জানান। জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন,শিক্ষা কোন পণ্য নয়,যে ভ্যাট প্রদান করতে হবে। সরকারের এ ধরনের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে দ্বিখন্ডিত করে ফেলবে। তিনি সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দ্রুত ভ্যাট প্রত্যাহারের জোরালো দাবি জানান। DSC_0240মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। DSC_0210দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষার্থীদের ফেসবুক প্রফাইলে ‘ভ্যাট মুক্ত শিক্ষা চাই’ ছবি দেয়ার আহবান জানানো হয়। এছাড়া ২৫-৩১ জুলাই সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরও দাবি আদায় না হলে ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। মানববন্ধনের আরও উপস্থিত ছিলেন এসইউবি’র ডেপুটি রেজিস্ট্রার জোহরা নাজনীনসহ বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন বিভগের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। ০৯.০৭.২০১৫