ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:৩৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নোবেলজয়ী সাহিত্যিক ডোরিস লেসিং মারা গেছেন

প্রকাশিত : ০৭:২৪ এএম, ১৮ নভেম্বর ২০১৩ সোমবার | আপডেট: ০৭:২৪ এএম, ১৮ নভেম্বর ২০১৩ সোমবার

Dorishসাহিত্যে নোবেলজয়ী ব্রিটিশ সাহিত্যিক ডোরিস লেসিং মারা গেছেন৷ রোববার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ মৃতু্যকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর৷ ২০০৭ সালে 'দ্যা গোল্ডেন নোটবুক' গ্রন্থের জন্য নোবেল পান তিনি৷ সে সময় তার বয়স ছিলো ৮৮ বছর৷ ১৯১৯ সালের ২২ অক্টোবর ব্যাংকার বাবার কর্মস্থল ইরানে জন্মগ্রহণ করেন ডোরিস৷ এরপর তিনি ৫ বছর বয়সে সাউদার্ণ রোডেসিয়ায় ( বর্তমান জিম্বাবুয়ে) চলে যান পরিবারের সঙ্গে৷ ২৯ বছর বয়স পর্যন্ত সেখানেই থাকেন৷ ১৯৪৯ সাল থেকে তিনি স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন৷ ১৯৫০ সালে 'দ্যা গ্রাস ইজ সিংগিং' দিয়ে তার উপন্যাসিক হিসেবে আত্নপ্রকাশ ঘটে৷ ১৯৬২ সালে 'দ্যা গোল্ডেন নোটবুক' লিখে বিশ্বব্যাপী বিপুল সারা ফেলে দেন তিনি৷ ফিকশন, নন- ফিকশন, উপন্যাস, ছোট গল্প, কবিতা ও নাটকসহ তার সাহিত্যকর্মেও সংখ্যা ৫৫টিরও বেশি৷ দ্যা গোল্ডেন নোটবুক, মেমোইরস অব অ্যা সার্ভিভর এবং দ্যা সামার বিফর দ্যা ডার্ক ডোরিস লেসিং অন্যতম সৃষ্টি৷ ১৭ নভেম্বর'২০১৩