ময়মনসিংহে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত : ০৯:১৮ এএম, ১০ জুলাই ২০১৫ শুক্রবার | আপডেট: ০৯:১৮ এএম, ১০ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে পদদলিত হয়ে বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনায় আজ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এই মর্মান্তিক ঘটনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস প্রতিনিধি জানান, আজ ভোরের দিকে ময়মনসিংহ শহরে পদদলিত হয়ে অন্তত ২৬ জনের মৃত্যু ও বেশ কিছু লোক আহত হয়েছে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের অধিকাংশই নারী।
তিনি জানান, নগরীর একটি জর্দা কারখানার কাছে ভোর ৪টা ৪৫ মিনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় সেখানে জাকাতের কাপড় বিতরণ করা হচ্ছিল।
১০.০৭.২০১৫ 