ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৫:৫৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আব্দুল আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ০৯:২৩ এএম, ১০ জুলাই ২০১৫ শুক্রবার | আপডেট: ০৯:২৩ এএম, ১০ জুলাই ২০১৫ শুক্রবার

primeস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এম এ আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে বিয়ানীবাজারের জনগণ একজন ত্যাগী নেতাকে হারালেন। তিনি বঙ্গবন্ধরু আদর্শের সৈনিক ছিলেন। তিনি বলেন, অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তার মৃত্যুতে একজন পরীক্ষিত সংগঠককে হারালো। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল আজিজ বার্ধক্যজনিত কারণে ৯৮ বছর বয়সে বৃহস্পতিবার দুপুরের পর সিলেট নগরীতে তার মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ১০.০৭.২০১৫