ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৩:১৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আঁলিয়সে আফসানার 'জুট-টু' প্রদর্শনী চলছে

প্রকাশিত : ০৭:৫৮ এএম, ১৩ নভেম্বর ২০১৩ বুধবার | আপডেট: ০৮:০৩ এএম, ১৩ নভেম্বর ২০১৩ বুধবার

01 qwewerwস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম ঢাকা : বাংলাদেশের সোনালী আঁশ পাট৷ প্রাথমিকভাবে দড়ি বানানো থেকে শুরু করে গৃহস্থালি পণ্যসহ নানা তৈরিতে পাটের জুড়ি নেই৷ আর পাটের তৈরি রকমারি নানা সামগ্রী নিয়ে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী৷ এক্সটিক 'জুট-টু' শিরোনামে এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে নারী উদ্যোক্তা আফসানা আসিফের ফ্যাশন বুটিক প্রতিষ্ঠান দালসানিয়ার তৈরি পাটের বহুমূখী পণ্যের সমাহার৷ শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গিতিআরা সাফিয়া চৌধুরী৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেন এমপাওয়ার্ড এসোসিয়েশনের সভাপতি সাবরিনা ইসলাম৷ সভাপতিত্ব করেন আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন৷ মেধাবি নারী উদ্যোক্তা আফসানা আসিফের প্রতিষ্ঠান দালসানিয়ার যাত্রা শুরু হয় ১৮ বছর আগে৷ প্রতিষ্ঠানটি মূলত পরিবেশবান্ধব পাটপণ্যের বহুমূখী ব্যাবহারের মাধ্যমে গৃহসজ্জা ও বৈচিত্র্যপর্ণ ফ্যাশন ব্যাগ তৈরিকে অগ্রাধিকার দিয়েছে৷ এসব পাটজাত পণ্যের মধ্যে রয়েছে পর্দা, বিছানার চাদর, টেবিল রানার, কুশন কভার, মোবাইল কভার, ল্যাপটপ ব্যাগ, পার্স ইত্যাদি৷ ইতিমধ্যে প্রতিষ্ঠানটি এসব পণ্য যু্ক্তরাষ্ট, যু্ক্তরাজ্য ও ফ্রান্সে বিপনন শুরু করেছে৷ দালসানিয়ার পরিবেশবান্ধব সোনালি আঁশ পাট পন্যের উত্‍পাদন ও বিপনন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ততার মাধ্যমে একদিকে দেশের সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের সুয়োগ তৈরি হচ্ছে, অপরদিকে এর বহুমূখী ব্যবহার বৃদ্ধির নতুন নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব বাজারে পাটের চাহিদা বৃদ্ধিতে বিশেষভাবে অবদান রাখছে৷ পক্ষকালব্যাপী এ প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যনত্ম৷ সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকাল পাঁচটা থেকে রাত ৮টা পর্যনত্ম প্রদর্শনীটি খোলা থাকবে৷ রবিবার সাপ্তাহিক বন্ধ৷ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত৷ ১৩ নভেম্বর'২০১৩