ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৫:৫২:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভ্যাট : হুমকির মুখে মেয়েদের উচ্চশিক্ষা

প্রকাশিত : ১১:০৯ পিএম, ১১ জুলাই ২০১৫ শনিবার | আপডেট: ১১:১০ পিএম, ১১ জুলাই ২০১৫ শনিবার

private-dailnikdhakareport_28225স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পুরুষের তুলনায় নারী শিক্ষার্থী এখনোও অনেক পিছিয়ে। খরচের দিক মাথায় রেখে কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য খুব কম নারী শিক্ষার্থী পেয়ে থাকে। অনেক পরিবার মেয়ের পেছনে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে উচ্চ শিক্ষা দিতে নারাজ। বর্তমানে এ প্রথা থেকে অনেক পরিবার বের হয়ে আসলেও সম্প্রতি সংসদে পাশ হওয়া জাতীয় বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর ৭.৫ ভাগ ভ্যাট পাশের ফলে অনেক পরিবারের মধ্যে মেয়েদের উচ্চ শিক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষার উপর ভ্যাট প্রদান করায় তাদের মধ্যে হতাশা ও দুশ্চিন্তা কাজ করছে। তিন মেয়ের বাবা হাবিবুর রহমান একজন সরকারি কর্মকর্তা। তিনি উইমেননিউজকে জানান, ‘আমার মেজ মেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সামনে সে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। যদি সে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে তবে মেয়ের উচ্চশিক্ষা নিয়ে আমি খুবই চিন্তিত। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার খরচ এমনিতেই বেশি। তার উপর ৭.৫ ভাগ ভ্যাট যোগ হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সন্তানকে পড়ানো সম্ভব হবে না। সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি খেয়াল রেখে শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহার করা হোক’। 11692541_1608664466025053_3719560661752473872_n1শিক্ষার উপর ভ্যাট সংগ্রহ কার্যকর শুরু হয়েছে ১লা জুলাই থেকে। এই বিল পাশ হবার ফলে মাথাপিছু শিক্ষার্থীর পড়াশুনার ব্যয় বাড়বে চল্লিশ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। বর্তমানে বাংলাদেশে প্রচুর বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যার অধিকাংশ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে বাকি প্রায় সব বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর পড়াশোনা হয় পারিবারিক জমি বা সম্পত্তি বিক্রীর টাকা থেকে। হঠাত ভ্যাট আরোপের ফলে এই লাখো শিক্ষার্থীর উচ্চ শিক্ষা হুমকির মুখে পড়েছে । বিশেষজ্ঞরা বলছেন, সারা বিশ্ব যখন শিক্ষা খাতের খরচ কমিয়ে জনগণের শিক্ষার সুযোগ বাড়িয়ে দিচ্ছে ঠিক সে মুহূর্তে সরকার শিক্ষার উপর ভ্যাট ধার্য করলো। যে শিক্ষার্থীরা সরকারের ভর্তুকি পাবার যোগ্য তাদের আজ বইতে হবে ভ্যাটের বোঝা! এদিকে বাজেট ঘাটতি পূরণ করতে অযৌক্তিকভাবে শিক্ষা খাতে, বিশেষ করে উচ্চ শিক্ষায় ৭.৫ ভাগ ভ্যাট প্রত্যাখ্যান করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। [caption id="attachment_5794" align="aligncenter" width="800"]বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বেতনের উপর ৭.৫ ভ্যাট আরোপের প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থীদের প্রতিবাদের একটি অংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বেতনের উপর ৭.৫ ভ্যাট আরোপের প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থীদের প্রতিবাদের একটি অংশ[/caption] ইতোমধ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব), ইস্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন সাইন্স এন্ড টেকনোলজি, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিক, নর্দান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিসহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন নেমেছে। দাবি আদায় না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। ১২.০৭.২০১৫