ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফতুল্লায় জঙ্গি আস্তানায় অভিযানে নারীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচরের তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর এ অভিযান শুরু হয়।

এর আগে, জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

জঙ্গি আস্তানা সন্দেহ ঘিরে রাখা বাড়িটি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার জয়নাল আবেদীনের। সকাল সাড়ে ৯টার দিকে বাসাটি থেকে আটক করা হয় জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি, ২৭, রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিককে (২৩)। আটক তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, অভিযানের মাঝেই সেই জঙ্গি বাড়িতে তিনবার বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুর ১২টা ৫৭ মিনিটে ১ম, দুপুর ১টা ১১ মিনিটে ২য় ও দুপুর ১টা ২৪ মিনিটে ৩য় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুলিশ, সংবাদকর্মী, স্থানীয় বাসিন্দাদের এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে রিমোট নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে বাড়িটিতে বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়া যায়। বাড়িটিতে অভিযান চালাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট।

-জেডসি