ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৪২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাইরোবিতে শ্রেণিকক্ষ ধসে ৭ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ধসে ৭ শিশু নিহত হয়েছে।  আহত হওয়া আরো ৫৭ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।  

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার প্রিসিয়াস ট্যালেন্ট টপ স্কুলটি কাঠ দ্বারা তৈরি করা হয়েছিলো। সোমবার সকাল ৭টায় ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে কাঠ ভেঙে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সরকারের মুখপাত্র সাইরাস ওগুনা বলেন, কাঠ ভাঙার কারণে ৭ শিশু নিহত ও ৫৭ জন শিশু আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি বিভাগের কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কেনিয়ার ন্যাশনাল হাসপাতাল এক টুইটার বার্তায় জানিয়েছে, তাদের হাসপাতালে বিদ্যালয়ের ৬৪ শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে।  

তবে তাৎক্ষণিকভাবে শ্রেণিকক্ষ ভেঙে পড়ার কারণ সম্পর্কে জানা যায়নি। কিন্তু, অনুমোদন ছাড়াই রাজধানী নাইরোবিতে গড়ে তোলা ৩০-৪০ হাজার ভবন ভেঙে পড়ার ঝুঁকির মধ্যে আছে বলে কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিলো।

-জেডসি