গোদাগাড়ীতে ইয়াবাসহ নারী আটক
প্রকাশিত : ১০:১৭ এএম, ১২ জুলাই ২০১৫ রবিবার | আপডেট: ১০:১৭ এএম, ১২ জুলাই ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার ডিগ্রি কলেজের পেছনের একটি বাড়ি থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম হেরোইনসহ নাদিয়া আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক নাদিয়া আক্তার উপজেলার জোদগোসাই দাস গ্রামের কাওসার আলীর স্ত্রী।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ হোসেন খান উইমেননিউজকে জানান, নাদিয়া ও তার স্বামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাটির গর্তে রাখা একটি প্লাস্টিকের বোতলের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্বামী কাওসার আলী পলাতক রয়েছেন।
এ বিষয়ে স্বামী-স্ত্রী উভয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ফরহাদ হোসেন।
১২.০৭.২০১৫ 